তাড়াশে অজ্ঞাত গাড়ি চাপায় শ্রমিক নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত গাড়ী চাপায় আবু সাইদ (১৭) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের

2024-03-27T10:46:00+00:00
2024-03-27T10:46:00+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
তাড়াশে অজ্ঞাত গাড়ি চাপায় শ্রমিক নিহত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১০:৪৬ এএম 
তাড়াশে অজ্ঞাত গাড়ি চাপায় শ্রমিক নিহত
সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত গাড়ী চাপায় আবু সাইদ (১৭) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন।  

বুধবার (২৭ মার্চ) ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা  এলাকায় জনতা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ পাবনা জেলার সাথিয়া উপজেলার গো-টেংড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ দুর্ঘটনায় শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাতে সেহরির সময় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় জনতা হোটেলের সামনে মাটিকাটা শ্রমিক আবু সাইদ সড়ক পাড়াপাড়ের সময়ে অজ্ঞাত গাড়ী চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় তার সঙ্গে থাকা আরেক শ্রমিক দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে থানায় খবর দেন। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সাথে কথা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: