রামুতে ছুরিকাঘাতে যুবক নিহত, এলাকায় থমথমে অবস্থা

নাইক্ষ‌্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাদেশ

নাইক্ষ‌্যংছড়ি উপজেলা লাগোয়া রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বদুপাড়া রাস্তার মাথা গ্রামে অপর যুবকের ছুরিকাঘাতে নাজিম মওলা (প্রকাশ ছায়া) নামে এক যুবকের

2024-03-27T17:45:42+00:00
2024-03-27T17:45:42+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রামুতে ছুরিকাঘাতে যুবক নিহত, এলাকায় থমথমে অবস্থা
নাইক্ষ‌্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৫:৪৫ পিএম 
রামুতে ছুরিকাঘাতে যুবক নিহত, এলাকায় থমথমে অবস্থা
নাইক্ষ‌্যংছড়ি উপজেলা লাগোয়া রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বদুপাড়া রাস্তার মাথা গ্রামে অপর যুবকের ছুরিকাঘাতে নাজিম মওলা (প্রকাশ ছায়া) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত ছায়া কচ্ছপিয়ার রূপনগর গ্রামের হাজী আব্দুল হাকিমের ছেলে। তার একটি মেয়ে ও তার স্ত্রীর গর্বে ৮ মাসের সন্তান রয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড় বড় জাংছড়ি গ্রামের মৃত্যু আবু বক্কর (পেটান) সওদাগরের ছেলে নাইক্ষ্যংছড়ি বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও বদু পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. ওসমান মিলে বদু পাড়া রাস্তার মাথা নামক স্থানে মদ্যপান করছিল। এমন সময় নিহত ছায়ার একটি লাকড়ির গাড়ি থামান এবং চালককে বকাবকি করলে সে চালক সাথে সাথে ছায়াকে খবর দেয়। সংবাদ পেয়ে ছায়া তার এক বন্দুকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারে এমন কেন করেছো বলার সাথে সাথে নাজিম মওলার বুকে গুরুত্বর ছুরিকাঘাত করে দেলোয়ার। 

পরে স্থানীয়রা ছায়াকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। এ ঘটনায় কচ্ছপিয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছায়া হত্যাকাণ্ডের বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

এদিকে, আজ (বুধবার) বিকেল ৩টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি রুপনগর জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এবং বাদে আছর তার গ্রামের বাড়ি হাজির পাড়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সময়ের আলো/আরআই





  বিষয়:   ছুরিকাঘাতে যুবক নিহত  এলাকায় থমথমে অবস্থা  নাইক্ষ‌্যংছড়ি  বান্দরবান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: