সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ তরুণ আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের রামুতে সাড়ে সাত কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল সাড়ে তিনটার

2024-03-27T17:51:04+00:00
2024-03-27T17:51:04+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ তরুণ আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৫:৫১ পিএম 
সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ তরুণ আটক
কক্সবাজারের রামুতে সাড়ে সাত কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার গোয়ালীয়া এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি করে ওই মাদক জব্দ করা হয়।

এ সময় হেলাল উদ্দিন (২০) নামের এক তরুণকে আটক করা হয়। সে উখিয়ার টাইপালং এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। 

বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মরিচ্যা যৌথ তল্লাশি চেকপোস্ট দিয়ে অতিক্রমকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে গোয়ালীয়া এলাকায় থামিয়ে এক যাত্রীকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ৭ কোটি ৫২ লাখ টাকা মূল্যের দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। 

আটককৃতের বিরুদ্ধে মামলা করে তাকে উখিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই





  বিষয়:   ক্রিস্টাল মেথ জব্দ  তরুণ আটক  উখিয়া  কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: