সিএনজি দুর্ঘটনায় চালক নিহত, আহত ৫

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশাল-বানারীপাড়া সড়কের গুয়াচিত্রা বাজারের অদূরে সিএনজি দুর্ঘটনায় চালক নিহত ও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকেল ৪টার

2024-03-27T23:14:36+00:00
2024-03-27T23:14:36+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সিএনজি দুর্ঘটনায় চালক নিহত, আহত ৫
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১১:১৪ পিএম 
সিএনজি দুর্ঘটনায় চালক নিহত, আহত ৫
বরিশাল-বানারীপাড়া সড়কের গুয়াচিত্রা বাজারের অদূরে সিএনজি দুর্ঘটনায় চালক নিহত ও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক হায়দার (২৫) বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকার বাসিন্দা।

জানা গেছে, বরিশাল শহর থেকে ৫ জন যাত্রী নিয়ে বানারীপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজি সড়কের গুয়াচিত্রা বাজারের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা লেগে ধুমরে মুজরে যায়। এতে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে চালক হায়দার সেখানে মারা যায়। 

আহত ৫ যাত্রী হলেন- হাসান মাহমুদ, আরাফাত, নাহিয়ান, গোলাম সরোয়ার ও রেজোয়ান। তারা ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে আইটি সেক্টরে কর্মরত। বরিশালে একটি প্রজেক্ট দেখতে এসে বানারীপাড়ায় ঘুরতে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন। পুলিশ দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। 

বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল ঝালকাঠি থানা এলাকায় হওয়ায় এ ব্যাপারে সেখানকার থানা পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ইতোমধ্যে ঝালকাঠি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  সিএনজি চালক নিহত  যাত্রী আহত  বানারীপাড়া  বরিশাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: