স্ত্রীর সঙ্গে ঝগড়া করায় মাকে কুপিয়ে হত্যা

দেওয়ানগঞ্জ (জামালপুর) ঢাকা

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ছেলের দায়ের কোপে রাবিয়া খাতুন (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘাতক ছেলে জাহিদ

2024-03-31T22:52:01+00:00
2024-03-31T22:52:01+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
স্ত্রীর সঙ্গে ঝগড়া করায় মাকে কুপিয়ে হত্যা
দেওয়ানগঞ্জ (জামালপুর) ঢাকা
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ১০:৫২ পিএম 
স্ত্রীর সঙ্গে ঝগড়া করায় মাকে কুপিয়ে হত্যা
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ছেলের দায়ের কোপে রাবিয়া খাতুন (৫৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘাতক ছেলে জাহিদ মিয়াকে (৩০) আটক করেছে। 

রোববার (৩১ মার্চ) দুপুরের পৌর শহরের মালিরচর সরকার পাড়া এ ঘটনা ঘটে। বিষয়টি বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান নিশ্চিত করেছেন।

রাবিয়া খাতুন একই এলাকার মৃত হযয়ত আলী শেক এর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (রোববার) দুপুরের দিকে জাহিদের মায়ের সাথে স্ত্রী মিশি আক্তারের কথা কাটাকাটি হয়। পাশেই ছেলে জাহিদ দা দিয়ে কাজ করছিলো। স্ত্রী ও মায়ের সাথে ঝগড়া দেখে জাহিদ দা দিয়ে তার মাকে মাথায় আঘাত করে। এতে মা রাবিয়া খাতুন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যান তিনি।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খান বলেন, খবর পেয়ে পুলিশ বাড়ি পাশের ভুট্টা খেত থেকে ছেলে জাহিদকে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মায়ের মৃত্যু  ছেলে আটক  দেওয়ানগঞ্জ  জামালপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: