ডুবে গেলো ঈদের সহায়তার ৬ হাজার বস্তা সরকারি চাল

মোংলা প্রতিনিধি

সারাদেশ

ঈদ উপলক্ষ্যে গরীব অসহায়দের জন্য আনা ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে ‘এম ভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড জাহাজ ডুবে

2024-03-31T23:52:36+00:00
2024-03-31T23:52:36+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ডুবে গেলো ঈদের সহায়তার ৬ হাজার বস্তা সরকারি চাল
মোংলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ১১:৫২ পিএম 
ডুবে গেলো ঈদের সহায়তার ৬ হাজার বস্তা সরকারি চাল
ঈদ উপলক্ষ্যে গরীব অসহায়দের জন্য আনা ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে ‘এম ভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড জাহাজ ডুবে গেছে। রোববার (৩১ মার্চ) দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদের ত্রি মোহনায় এসে বাল্কহেডটি পৌঁছালে ‘এম ভি কিং সাজ্জাদ-৬’ নামে অপর একটি কার্গো লাইটার জাহাজ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। 

তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ধাক্কা দেওয়ার অপরাধে  ‘এভি কিং সাজ্জাদ-৬’ লাইটার জাহাজটিকে এদিন সন্ধ্যায় আটক করেছে নৌ-পুলিশ। মোংলা নৌ পুলিশের অফিস ইনচার্জ এস আই সৈয়দ ফকরুল ইসলাম রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষ্যে গরীব অসহায়দের জন্য আজ (রোববার) সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ৬ হাজার বস্তার ১৭৫ মেট্রিকটন চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশ্য ‘এমভি সাফিয়া’ নামে একটি বাল্কহেড জাহাজ ছেড়ে আসে। এরপরে বাল্কহেডটি দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদের ত্রি মোহনায় এসে পৌঁছালে পেছন থেকে আসা ‘এভি কিং সাজ্জাদ-৬’ নামে অপর একটি লাইটার জাহাজ ধাক্কা দিলে সরকারি চাল নিয়ে ডুবে যায় বাল্কহেড জাহাজ ‘এম ভি সাফিয়া’ জাহাজ। তবে এসময় বাল্কহেড জাহাজে থাকা পাঁচজন নাবিক দ্রুত সাঁতরিয়ে কূলে উঠলে প্রাণে বেঁচে যান তারা। 

এ ঘটনায় ‘এভি কিং সাজ্জাদ-৬’ নামের লাইটার জাহাজটিকে বঙ্গবন্ধু মোংলা ঘষিয়াখালী নৌ ক্যানেল থেকে আজ (রোববার) সন্ধ্যার পরে আটক করা হয়েছে বলেও জানান মোংলা নৌ পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সৈয়দ ফকরুল ইসলাম। 

শেষ খবর পাওয়া পর্যন্ত, ডুবে যাওয়া বাল্কহেড জাহাজ থেকে আগামীকাল সোমবার (১ এপ্রিল) সকাল থেকে সরকারি চাল উঠানোর কাজ শুরু করা হবে বলে জানা গেছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   জাহাজ ডুবি  বাল্কহেড জাহাজ  মোংলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: