ম্যাজিস্ট্রেটের গাড়িচাপায় ব্যবসায়ী নিহত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িচাপায় ওয়াহিদ হোসেন দিলীপ (৪৫) নামে এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন।রোববার বিকালে আমিনপুর পৌরসভা এলাকায় এ

2024-04-01T07:41:57+00:00
2024-04-01T07:43:38+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ম্যাজিস্ট্রেটের গাড়িচাপায় ব্যবসায়ী নিহত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৭:৪১ এএম  আপডেট: ০১.০৪.২০২৪ ৭:৪৩ এএম
ম্যাজিস্ট্রেটের গাড়িচাপায় ব্যবসায়ী নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের  গাড়িচাপায় ওয়াহিদ হোসেন দিলীপ (৪৫) নামে এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার বিকালে আমিনপুর পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াহিদ হোসেন দিলীপ সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মসলেউদ্দিনের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিমকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। নিহতের মরদেহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের ভাতিজা যোবায়ের হোসেন জানান, ওয়াহিদ হোসেন দিলীপ  কামাল ভূঁইয়া মার্কেটে দোকান নিয়ে টাইলস ব্যবসা করতেন। রোববার বিকালে তিনি আদমপুর বাজারে যাওয়ার পথে আমিনপুর এলাকায় সাদা রঙের সোনারগাঁ উপজেলা সহকারী কমিশরার (ভূমি) মো. ইব্রাহিমের সরকারি গাড়ি দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। 

সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান  বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তা গ্রহণ করা হবে।  

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহফুজ বলেন, নিহত পরিবারের সঙ্গে আমাদের আলোচনা চলছে। গাড়ির চালকের গাফলতি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে পরে পদক্ষেপ নেওয়া হবে। 

সময়ের আলো/আরএস/ 





Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: