পুলিশের উপর হামলা চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিনতাই, আটক ৪

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের নগরকান্দায় পুলিশের উপর হামলা চালিয়ে যৌতুক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আসামির স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায়

2024-04-01T22:33:40+00:00
2024-04-01T22:33:40+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
পুলিশের উপর হামলা চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিনতাই, আটক ৪
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১০:৩৩ পিএম 
পুলিশের উপর হামলা চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিনতাই, আটক ৪
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের উপর হামলা চালিয়ে যৌতুক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আসামির স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) রোকন তার মায়ের মৃত্যুর খবর শুনে বাড়িতে আসে। পরে দুপুরে জানাজা শেষে পুলিশ তাকে আটক করে। আটকের ঘটনায় আসামির স্বজনরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায় ও রোকনকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর গ্রামের মোচেন মোল্লার ছেলে রোকন মোল্লার বিরুদ্ধে তার প্রথম স্ত্রী রেহেনা বেগম যৌতুক মামলা দায়ের করে। রোকন এই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি হওয়ায় দীর্ঘদিন পলাতক ছিলেন।

আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে নগরকান্দা থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, যৌতুক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি রোকনকে ধরতে গেলে আসামির স্বজনরা পুলিশের উপর হামলা চালিয়ে রোকনকে ছিনিয়ে নেয়। পরে হামলায় অভিযুক্ত চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পুলিশের উপর হামলা  আসামি ছিনতাই  নগরকান্দা  ফরিদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: