সিলেটে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালামকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৯। সিলেটের গোলাপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার আসামি সিলেট নগরীর লালাদীঘিরপার এলাকার আব্দুর রহিমের ছেলে ও ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে র্যাব ৯ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ৯ এর অধিনায়ক মো. মোমিনুল হক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভাল কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এক কিশোরীকে ২২ দিন আটকে রেখে ধর্ষণ করেন আব্দুস সালাম। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। মামলায় প্রধান আসামি করা হয় আব্দুস সালামকে। এছাড়া আরও কয়েকজনকে করা হয় অজ্ঞাত আসামি। এরপর আসামিদের ধরতে অভিযানে নামে র্যাব ৯। এরই ধারাবাহিকতায় গতকাল (সোমবার) রাতে তাকে গ্রেফতার করে র্যাব।
সময়ের আলো/আরআই