দিনাজপুরে ৪০০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক সবুজকে (৩২) আটক করেছে তারা।

2024-04-04T16:57:12+00:00
2024-04-04T16:57:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরে ৪০০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৪:৫৭ পিএম 
দিনাজপুরে ৪০০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক
দিনাজপুরে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক সবুজকে (৩২) আটক করেছে তারা। জব্দ করেছে মাদক বহনে ব্যবহৃত অটোরিকশা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিনাজপুর জেলার বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তৈয়বপুর বটতলা আদর্শ দারুত তাকওয়া আল ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসার সামনে দিনাজপুর-ধুকুরঝাড়ি সড়কের অভিযান চালিয়ে একটি অটোবাইক থেকে মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক সবুজকে আটক করে র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা। এসময় আটককৃতের কাছ থেকে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন তারা। যার মূল্য ৮ লাখ টাকা।

আটককৃত মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক সবুজ উপজেলার শহরগ্রাম ইউনিয়নের মো. জালাল উদ্দিনের ছেলে।

বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. জাহিদুর রহমান। এ ঘটনায় আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে বিরল থানায় মামলা করে তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ফেন্সিডিল জব্দ  যুবক আটক  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: