নড়াইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল লোহাগড়া উপজেলায় মো. শাহিদুর কাজী (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল)

2024-04-04T19:22:02+00:00
2024-04-04T19:22:02+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নড়াইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৭:২২ পিএম 
নড়াইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নড়াইল লোহাগড়া উপজেলায় মো. শাহিদুর কাজী (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ইতনা ইউনিয়নের চর-পাঁচাইল গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. তৌফিক হাসান মুঠোফোনে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহিদুর কাজী উপজেলার ইতনা ইউনিয়নের চর-পাচাইল গ্রামের মো. শহিদ কাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কিছুদিন পরিবার নিয়ে মানসিকভাবে অসুস্থ ছিলেন শাহিদুর কাজী নামে ওই যুবক। এদিন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে নিজ ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান মুঠোফোনে বলেন, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   যুবকের মরদেহ উদ্ধার  নড়াইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: