রাজশাহীতে তাপমাত্রা ৩৯ ডিগ্রি, হিট অ্যালার্ট জারি

রাজশাহী ব‌্যু‌রো

সারাদেশ

রাজশাহী জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ফলে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজশাহীতে বিকেল ৪টায় সর্বোচ্চ তাপমাত্রা

2024-04-04T22:11:48+00:00
2024-04-04T22:11:48+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহীতে তাপমাত্রা ৩৯ ডিগ্রি, হিট অ্যালার্ট জারি
রাজশাহী ব‌্যু‌রো
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১০:১১ পিএম 
রাজশাহীতে তাপমাত্রা ৩৯ ডিগ্রি, হিট অ্যালার্ট জারি
রাজশাহী জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ফলে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজশাহীতে বিকেল ৪টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছর রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা।

এর আগে, গতকাল (বুধবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ৭২ ঘণ্টা ধরে রাজশাহীতে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। সেটি সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছিয়েছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক গাউসুজ্জামান জামান বলেন, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। আজ (বৃহস্পতিবার) বিকেল চারটায় রাজশাহীতে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রাও দু’এক ডিগ্রি কমতে পারে। তবে এ কয়েক দিনের মধ্যে খুব একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলে ৬টির মতো তাপপ্রবাহের শঙ্কা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতি তীব্র। এতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   দেশের সর্বোচ্চ তাপমাত্রা  হিট অ্যালার্ট জারি  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: