চারঘাটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ঘরবাড়ি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) কালুহাটি পূর্ব পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল ৪টার

2024-04-05T09:17:26+00:00
2024-04-05T09:19:40+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
চারঘাটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ঘরবাড়ি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৯:১৭ এএম  আপডেট: ০৫.০৪.২০২৪ ৯:১৯ এএম
চারঘাটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ঘরবাড়ি
রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের (৮ নং ওয়ার্ড) কালুহাটি পূর্ব পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল ৪টার সাময় এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে আকস্মিক ভাবে বৈদ্যুতিক পুল থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা ড্রপ তারের মাধ্যমে স্থানীয় নাহিদ আলীর বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরো বাড়ির ৫টি কক্ষের আসবাব পত্র সহ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার এবং ঘরে মজুদকৃত খাদ্য শস্য পুড়ে ছাই হয়েছে। ভুক্তভোগী নাহিদ কালুহাটি পূর্ব পাড়া এলাকার মৃত: হানিফ প্রামাণিকের ছেলে। ওই বাড়িতে পৃথক ৩টি পরিবার বসবাস করত।

আগুনের ব্যাপকতা দেখে এলাকার লোকজন এগিয়ে আসে। মসজিদের মাইকে এলাউন্স করা সহ খবর দেওয়া হয় বাঘা ও চারঘাট ফায়ার সার্ভিস কে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  ২ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টা থেকে ঘটনার সময় পর্যন্ত বিদ্যুৎ সংযোগ ছিলোনা। হঠাৎ বিদ্যুৎ আসায় কাঠের পুলে অগ্নি সংযোগ ঘটে। সেখান থেকে ড্রপ তারের মাধ্যমে বাড়িতে এবং পুলের নিচে থাকা ধানের খড়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পল্লি বিদ্যুৎ অফিসে ফোন দিলে তা রিসিভ হয়নি। এলাকাবাসীর দাবী পল্লী বিদ্যুতের অবহেলায় একটি পরিবার নিঃস্ব!এর দায় নেবে কে?

অপর দিকে এ খবর শুনে চারঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, নিমপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি খন্দকার দেলোয়ার হোসেন (দোয়েল) এবং ৮নং ওয়ার্ড সদস্য শামীম আলী মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী নাহিদ জানান, ঘটনার সময় আমি আড়ানী বাজারে ছিলাম। মোবাইল ফোনের মাধ্যমে খবর শুনে বাড়িতে আসি। নির্বাক তাকিয়ে থাকা ছাড়া কোন উপায় ছিলো না। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে সর্বনাশা অগ্নিকাণ্ডে নিঃস্ব করেছে আমার পুরো পরিবারকে। পরনের কাপড় ছাড়া অবশিষ্ট কিছুই নেই, সব পুড়ে ছাই। আমার পরিবারের এই অসহায় মুহূর্তে পাশে দাঁড়িয়েছে ৮ নং ওয়ার্ড সদস্য শামীম আলী মণ্ডল। তিনি নিজ অর্থায়নে ৩০ কেজি চাল, ৩ কেজি তেল, ৫ কেজি আলু, ৩টি কম্বল, ২ কেজি লবণ, ১খাচি ডিম ও ২ কেজি রসুন দিয়ে সহযোগিতা করেছেন।

এ বিষয়ে ৮ নং ওয়ার্ড সদস্য শামীম আলী জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। পরবর্তীতে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছি। তবে ওই ওয়ার্ড সদস্য ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবানদের আহ্বান জানান।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: