মা পাঠালেন বাজারে, ছেলে বাড়ি ফিরল লাশ হয়ে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাকিব সিকদার (১০) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার

2024-04-05T14:43:16+00:00
2024-04-05T14:43:16+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
মা পাঠালেন বাজারে, ছেলে বাড়ি ফিরল লাশ হয়ে
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ২:৪৩ পিএম 
মা পাঠালেন বাজারে, ছেলে বাড়ি ফিরল লাশ হয়ে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাকিব সিকদার (১০) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী এলাকায় তার নানা বাড়ির পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত সাবিক রুপগঞ্জের গোলাকান্দাইল এলাকার দিপু সিকদারের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ সময়ের আলোকে জানান, ১৭ থেকে ১৮ দিন আগে শিশুটি তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে। এর মধ্যে বৃহস্পতিবার সকালে তার মা তাকে বাজারে পাঠান। এরপর থেকে আর বাড়ি ফিরেনি সাকিব। আজ (শুক্রবার) সকাল ১১টার দিকে এলাকাবাসী সাকিবের নানার নতুন বাড়ির পাশে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   শ্বাসরোধে হত্যার অভিযোগ  সিদ্ধিরগঞ্জ  নারায়ণগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: