ঈদে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রী নিহত

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ঈদের ছুটিতে মোটরসাকেলে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ময়মনসিংহের

2024-04-05T15:39:20+00:00
2024-04-05T15:40:52+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্বামী-স্ত্রী নিহত
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৩:৩৯ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৪ ৩:৪০ পিএম
ঈদের ছুটি শুরু হওয়ায় স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরগঞ্জ থেকে নিজ বাড়ি রৌমারিতে যাচ্ছিলেন। ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শুরু হওয়ায় স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরগঞ্জ থেকে নিজ বাড়ি রৌমারিতে যাচ্ছিলেন। ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে মোটরসাকেলে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাটের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাইদুর রহমান (২৮) তার স্ত্রী সোনিয়া আক্তার (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাইদুর রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাকরি করেন। ঈদের ছুটিতে স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে ঈশ্বরগঞ্জ থেকে নিজ বাড়ি কুড়িগ্রামের রৌমারী যাচ্ছিলেন। পথে হালুয়াঘাট সীমান্তবর্তী সড়কের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় যেতেই বিদ্যুতের খুঁটির সঙ্গে তাদের মোটরসাকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান সাইদুর রহমান। পরে স্থানীয়রা সোনিয়া আক্তারকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/আরআই




  বিষয়:   ঈদ যাত্রা  সড়ক দুর্ঘটনা  স্বামী-স্ত্রী নিহত  ময়মনসিংহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: