রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী নিহত হয়েছে। শুক্রবার

2024-04-05T16:29:11+00:00
2024-04-05T16:29:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৪:২৯ পিএম 
রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. মিজান (৩২) বরিশাল উজিরপুর কাউয়ারাহা গ্রামের আবুল হাওলাদারের ছেলে। অপরজন ট্রেনের যাত্রীর নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রেন চলাচলের সময় গেইট না ফেলার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেলগেটে সকাল সাড়ে ৮টার দিকে গেইটম্যান দায়িত্বরত অবস্থায় ছিল না। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেন অতিক্রম করার সময় গেটবেরিয়ার দাঁড়া অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়। পরে খবর পেয়ে রেললাইনের উপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও লাশ সরিয়ে নেন রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ছাগলনাইয়া থানা পুলিশ নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. হাসান ইমাম জানান, লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা  নিহত  ফেনী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: