সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ২

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৫

2024-04-05T20:57:16+00:00
2024-04-05T20:57:16+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ২
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৮:৫৭ পিএম 
সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ২
নওগাঁর বদলগাছীতে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৫ এপ্রিল) ভোরে উপজেলার গোরশাহী এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৫। দুপুর ২টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আটকরা হলেন- গোরশাহী গ্রামের তছির উদ্দিন মন্ডলের ছেলে নুরুল ইসলাম (৫৭) ও আজু খাঁ’র ছেলে কুদ্দুস খাঁ (৪০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল ইসলাম একজন প্রতারক সিন্ডিকেটের মূলহোতা। নুরুল ও তার সহযোগী কুদ্দুস দীর্ঘদিন ধরে এ বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা করে আসছিল। মূলহোতা নুরুল চাকরি প্রার্থীদের আশ্বস্ত করেন যে, তার উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে তার ভাল সম্পর্ক আছে। তারা মিথ্যা আশ্বাস/ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রার্থীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।

২০২৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে নুরুল ও কুদ্দুস সিন্ডিকেট চাকরি প্রার্থী ওমর ফারুকের সাথে  প্রতারণার মাধ্যমে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ১২ লাখ টাকা চুক্তি করে। এরমধ্যে নগদ ৮ লাখ টাকা হাতিয়ে নেয় এবং একটি ভুয়া নিয়োগপত্র প্রদান করেন।

ভুক্তভোগী ওমর ফারুক নিয়োগ কৃত পদে যোগদান করতে গেলে ভুয়া নিয়োগ পত্রের বিষয়টি জানতে পেরে নুরুল ও কুদ্দুস এর বিরুদ্ধে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে প্রতারণার অভিযোগ করেন। অভিযোগের পর র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল প্রতারক চক্রের মূলহোতা নুরুল ইসলাম ও সহযোগী কুদ্দুস খাঁকে আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আজ (শুক্রবার) ভোরে তাদের নিজ এলাকা থেকে আটক করা হয়। আটককৃতদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   চাকরির নামে প্রতারণা  প্রতারক আটক  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: