কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি খুন

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ারভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকায় নাফিস আহমেদ তুষার (২৮) নামের এক যুবক সন্ত্রাসী হামলায় হত্যার স্বীকার হয়েছেন। তিনি ভেড়ামারা উপজেলা জাসদ

2024-04-06T02:00:00+00:00
2024-04-06T02:00:00+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি খুন
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ২:০০ এএম 
কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি খুন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকায় নাফিস আহমেদ তুষার (২৮) নামের এক যুবক সন্ত্রাসী হামলায় হত্যার স্বীকার হয়েছেন। তিনি ভেড়ামারা উপজেলা জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ই এপ্রিল) সন্ধ্যার পর দুর্বৃত্তদের হামলায় তিনি মারাত্মক জখম হয়। প্রথমে স্থানীয়রা তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তিনি সেখানে আনুমানিক রাত ১০.৩০টার দিকে মারা যান।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সময়ের আলো/আরএস/ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: