রায়পুরায় প্রতিবন্ধীকে চর দেওয়ায় সংঘর্ষে একজন নিহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় এক প্রতিবন্ধীকে থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চাঁন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার

2024-04-06T11:02:11+00:00
2024-04-06T11:02:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রায়পুরায় প্রতিবন্ধীকে চর দেওয়ায় সংঘর্ষে একজন নিহত
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১১:০২ এএম 
রায়পুরায় প্রতিবন্ধীকে চর দেওয়ায় সংঘর্ষে একজন নিহত
নরসিংদীর রায়পুরায় এক প্রতিবন্ধীকে থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চাঁন মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পায় স্বজনরা। এর আগে শুক্রবার দুপুর ২ টায় রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল শিমুলতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত চাঁন মিয়া ওই এলাকার মৃত রহম আলীর ছেলে এবং সাবেক ইউপি সদস্য ভুঁইয়া মেম্বারের ভাই বলে জানা গেছে। চাঁন মিয়ার মৃত্যুর বিষয়টি মুঠোফোনে সাংবাদিকদের নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ।

সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে এক প্রতিবন্ধী শিশুকে থাপ্পড় দেওয়ার ঘটনা নিয়ে সোহেল ও চাঁন মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে চাঁন মিয়ার উপর হামলা চালালে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক উদ্ধার করে তাকে হাসপাতালে নিলে ঢাকায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকে ওই এলাকার পরিবেশ থমথমে অবস্থায় রয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে রায়পুরা থানার অফিসার ইনচার্জ সহ গোয়েন্দা পুলিশের সদস্যরা কাজ করছেন। অভিযুক্ত পরিবারের লোকজন এলাকা ছাড়া রয়েছেন বলেও জানিয়েছেন পুলিশ।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: