বগুড়ার কাহালুতে কিশোরকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাদেশ

বগুড়ার কাহালুতে রেদোয়ান (১৬) নামের এক কিশোরকে গলা কেটে নৃশংস ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। কাহালু থানা পুলিশ ঘটনা স্থল থেকে

2024-04-06T13:25:54+00:00
2024-04-06T13:25:54+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বগুড়ার কাহালুতে কিশোরকে গলা কেটে হত্যা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১:২৫ পিএম 
বগুড়ার কাহালুতে কিশোরকে গলা কেটে হত্যা
বগুড়ার কাহালুতে রেদোয়ান (১৬) নামের এক কিশোরকে গলা কেটে নৃশংস ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। কাহালু থানা পুলিশ ঘটনা স্থল থেকে রেদোয়ানের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। এ হত্যা কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আটককৃতরা হলো- আবুল কাশেম(২১) আবু হাসান(১৭) হৃদয়(১৩) ও রিদয়(১৫) শুক্রবার (৫ এপ্রিল) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতান্জ গ্রামে এ হত্য্য কান্ডের ঘটনা ঘটে।

রেদোয়ান ঐ রাতে মসজিদে ৮ রাকায়াত তারাবি নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে ধানের জমিতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে জমির আইলে ফেলে যায়। রাতেই এ হত্যা কান্ডের খবর ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল থেকে রেদোয়ানের মরদেহ উদ্ধার করে।

রেদোয়ান ঐ গ্রামের আলহাজ্ব মোঃ মেরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ হত্যা কান্ডের রহস্য উদঘাটনে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এই ব্যাপারে কাহালু থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: