চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

তীব্র তাপদাহ পুড়ছে চুয়াডাঙ্গার জনপথ। অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত থাকছে গরমের তীব্রতা। সূর্যের প্রখরতায়

2024-04-06T17:43:13+00:00
2024-04-06T17:43:13+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৫:৪৩ পিএম 
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি
তীব্র তাপদাহ পুড়ছে চুয়াডাঙ্গার জনপথ। অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত থাকছে গরমের তীব্রতা। সূর্যের প্রখরতায় সাধারণ মানুষ অসহায়। তাপদাহের কারণে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে তেমন একটা বের হচ্ছেন না। 

শনিবার (৬ এপ্রিল) দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ২২ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, কয়েক দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। সূর্যের প্রখরতার কারণে মানুষ ও প্রাণীকুল ওষ্ঠাগত হয়ে উঠছে। সকাল থেকে গরমের তীব্রতা বাড়ছে। এদিন দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ২২ শতাংশ। তাপদাহ জেলায় চলমান থাকবে। 

তাপদাহের কারণে খেটে খাওয়া ও দিনমজুররা বেশি কষ্টে রয়েছে। আর সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। বেলা বাড়ার সাথে সাথে চুয়াডাঙ্গার সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। রমজান মাসে রোজাদার মানুষরা তাপদাহের কারণে কষ্টে রয়েছে।

চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়া গ্রামের আনিস আলি বলেন, রোদের কারণে মাঠে কাজ করা বেশ কঠিন হয়ে পড়ছে। মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে। জমিতে সেচ দেওয়ার পর পরই মাটি শুকিয়ে যাচ্ছে। ফসলের ক্ষতি হবে।

দামুড়হুদা কার্পাসডাঙ্গা গ্রামের কচি বলেন, গরমের কারণে মানুষের উপস্থিতি অনেক কম হওয়ায় ব্যবসা তেমন একটা হচ্ছে না। গরম অসহনীয় পর্যায়ে পড়ছে। ছায়া যুক্ত স্থানে বসে সময় কাটানোর চেষ্টা করছি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   জনজীবন বিপর্যস্ত  মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা  চুয়াডাঙ্গা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: