চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫৬) মৃত্যু হয়েছে। সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্তের জন্য আঙ্গুলের ছাপ

2024-04-06T20:47:35+00:00
2024-04-06T20:47:35+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৮:৪৭ পিএম 
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫৬) মৃত্যু হয়েছে। সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্তের জন্য আঙ্গুলের ছাপ নিয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল থেকে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ রানা জানান, শনিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা আপ খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা রেলস্টেশনে পৌঁছায়। এরপর ট্রেনটি চুয়াডাঙ্গা রেলগেটে পৌঁছালে লাইনের পাশ দিয়ে এক ব্যক্তি হেটে যাচ্ছিল। এ সময় তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ফাঁড়িতে নেয় দুপুরে। ঝিনাইদহ থেকে সিআইডির একটি টিম এসে মরদেহের পরিচয় সনাক্তের জন্য আঙ্গুলের ছাপ নেয়। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া গেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির গায়ে এ্যাশ কালারের একটি পাঞ্জাবি ও চেক লুঙ্গি পরিহিত ছিলেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ট্রেনে কাটা  অজ্ঞাত ব্যক্তির মৃত্যু  চুয়াডাঙ্গা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: