বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ২ কোটি ৩৫ লাখ টাকা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। ফলে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে সেতু দিয়ে যানবাহন পারাপার

2024-04-06T23:54:31+00:00
2024-04-06T23:54:31+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ২ কোটি ৩৫ লাখ টাকা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১১:৫৪ পিএম 
বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ২ কোটি ৩৫ লাখ টাকা
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। ফলে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে সেতু দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায়।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে আজ (শনিবার) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজার ৭১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা।

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশে ১৬ হাজার ৪৭৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৮০০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১২ হাজার ২৩৬টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকা। 

এর আগে, গত ৪ এপ্রিল সকাল থেকে ৫ এপ্রিল সকাল পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী মোট ২৪ হাজার ১৮টি যানবাহন পারাপার হয়েছিল। এ থেকে ২ কোটি ১১ লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবির পাভেল জানান, ঈদের ছুটির আগেই মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ছে। যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ঈদযাত্রা  বঙ্গবন্ধু সেতু  টোল আদায় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: