ঈদের নতুন জামা ও সালামি পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাদেশ

এতিম ও সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর হাতে ঈদের নতুন জামা আর ঈদ সালামি তুলে দিয়েছে নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয়

2024-04-07T15:21:41+00:00
2024-04-07T15:21:41+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদের নতুন জামা ও সালামি পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ৩:২১ পিএম 
ঈদের নতুন জামা ও সালামি পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা
এতিম ও সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর হাতে ঈদের নতুন জামা আর ঈদ সালামি তুলে দিয়েছে নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর।

রোববার (৭ এপ্রিল) সকালে শহরের গোলাহাট রাজ্জাকিয়া গফুরিয়া মাদরাসা মাঠে ওই শিশুদের হাতে এ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

নতুন টাকা আর ঈদের নতুন জামা পেয়ে উচ্ছ্বাসিত অসহায় শিশু সোহাগী (১০) জানায়, তার বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করে যা আয় করেন তা দিয়ে কোনমতে চলে। ঈদে নতুন পোশাক ও সালামি পেয়ে সে খুবই আনন্দিত।

৯ বছরের সিরাজের দু বছর আগে বাবা মারা গেছে। দিন মজুর মায়ের পক্ষে ঈদের নতুন জামা পাওয়াতেও ছিল শঙ্কা। অনেকদিন ধরে তার নতুন কোনো জামা কেনা হয়নি। এবার নতুন জামা ও সেলামী পেয়ে আনন্দের শেষ ছিলো না তার। এখন ঈদ তাদের ভালই কাটবে বলে জানায় সে। বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে আসছে সংগঠনটি। প্রতি বছর বাড়ছে এর পরিধি। সদস্য চাঁদা আর সুহৃদদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করে আসছে আসছে বলে সংগঠনের একটি সূত্র জানায়।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: