রূপসা রেল সেতুর পিলারে ধাক্কায় জাহাজ ডুবি, নিখোঁজ ২

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার রূপসা নদীতে রেল সেতুর পিলারে ধাক্কা লেগে সার বোঝাই ‘এমভি টিএলএন-১ (থ্রি লাইট নেভিগেশন)’ নামক একটি কার্গো জাহাজ ডুবির

2024-04-07T22:17:57+00:00
2024-04-07T22:17:57+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রূপসা রেল সেতুর পিলারে ধাক্কায় জাহাজ ডুবি, নিখোঁজ ২
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ১০:১৭ পিএম 
রূপসা রেল সেতুর পিলারে ধাক্কায় জাহাজ ডুবি, নিখোঁজ ২
খুলনার রূপসা নদীতে রেল সেতুর পিলারে ধাক্কা লেগে সার বোঝাই ‘এমভি টিএলএন-১ (থ্রি লাইট নেভিগেশন)’ নামক একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রোববার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রূপসা নদীতে নির্মাণাধীন রেল সেতুর ৭৩ নাম্বার পিলারের সঙ্গে ধাক্কা লেগে কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে। 

এ সময় জাহাজে থাকা ১৩ জন নাবিকের মধ্যে ১১ জন সাঁতরিয়ে ও অন্য ট্রলারের সহযোগিতায় তীরে উঠতে পারলেও এখন পর্যন্ত দু’জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুইজন হলেন- জাহাজের বাবুচ্চি পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বায়িলয়াপাড়া এলাকার কালাম শেখ (৫৫) ও জাহাজের গ্রীজার নড়াইলের সাখাওয়াত হোসেন (৩৫)। 

জাহাজের মাস্টার জানান, ইলেক্ট্রো হাইড্রোলিক পাওয়ার ফল্ট করায় নিয়ন্ত্রণ হারায় জাহাজটি।

ডুবে যাওয়া কার্গো জাহাজের নিখোঁজ দুইজন কর্মচারীর সন্ধানে স্থানীয় নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ৫টি টিম তল্লাশি অভিযান চালাচ্ছে। কিন্তু বিকেল ৬টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ জানান, ইলেক্ট্রো হাইড্রোলিক পাওয়ার ফল্ট করায় নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রূপসা রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে কিছু দূর অগ্রসর হতে না হতেই কার্গো জাহাজটি রূপসা নদীতে ডুবে যায়। জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও তীব্র স্রোতের কারণে কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার সাখাওয়াত নিখোঁজ রয়েছে।

জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, প্রথমে বড় একটা শব্দ শুনলাম, জাহাজ তখন চলে। এমন সময় জাহাজের পিছনের অংশ তলিয়ে যেতে থাকে। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ জাহাজ ডুবে যায়। আমরা সাঁতরিয়ে উঠার চেষ্টা করি। এসময় আশেপাশের ট্রলার এসে আমাদের সহযোগিতা করে। 

তিনি জানান, কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া থেকে এক হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তারা যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। আগের রাতে চলনাতে নোঙ্গর করেছিলো। সকালে সেখান থেকে রওনা দেওয়ার পর রূপসা রেল সেতুর পিলারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। সারগুলো বিএডিসির বলেও তিনি জানান। যা মরক্কো থেকে এসেছে।

খুলনা নৌ পুলিশ সুপার শরিফুর রহমান বলেন, খবর শোনার পর আমরা এক ঘণ্টার মধ্যে দুর্ঘটনার স্থলে পৌঁছাই। নিখোঁজ দুজন কর্মচারীর সন্ধানে দুপুর দেড়টা থেকে স্থানীয় ডুবুরি দল, নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ৫টি টিম এক সাথে তল্লাশি অভিযান চালাচ্ছে। কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. সাইদুর রহমান বলেন, রেল সেতুর ৫০ গজ উত্তর দিকে ডুবে যাওয়া কার্গো জাহাজটি শনাক্ত করা হয়েছে। তবে নিখোঁজ দুইজনের অবস্থান সনাক্ত করা যায়নি।

খুলনা বিআইডব্লিউটিএর এর যুগ্ম পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, নদীর মধ্যে জাহাজের অবস্থান সনাক্ত করা গেছে। এখন তা উদ্ধারের চেষ্টা চলছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   রূপসা সেতু  জাহাজ ডুবি  নাবিক নিখোঁজ  খুলনায় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: