আগুনে ম্লান ১০ পরিবারের ঈদ আনন্দ

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা শেখ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঈদের

2024-04-07T22:56:47+00:00
2024-04-07T22:56:47+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
আগুনে ম্লান ১০ পরিবারের ঈদ আনন্দ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ১০:৫৬ পিএম 
আগুনে ম্লান ১০ পরিবারের ঈদ আনন্দ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা শেখ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঈদের আগ মুহূর্তে কেড়ে নিলো ১০ পরিবারের খুশি।

রোববার (৭ এপ্রিল) বিকালে সেন্দ্রা শেখের বাড়ির জাকিরের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে হানিফ শেখ, শাহাদাত শেখ, রব শেখ, কালু শেখ, জাকির শেখ, সাদ্দাম শেখ ও জসিম শেখ পরিবারের বসত ঘরসহ মোট ১০টি ঘর পুড়ে যায়।

এলাকাবাসী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই দরিদ্র পরিবারের। ঈদের আগে আগুনে সব কেড়ে নিলো। এ পরিবারগুলোর প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা। 

সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান সোহেল জানান, আগুনের ঘটনায় পরনের কাপড়-চোপড় ছাড়া আর কিছু রক্ষা করতে পারিনি পরিবারগুলো। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ছোট বড় ১০ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহসান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। শেখের বাড়ির অন্যান্য বসত ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।

ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, আগুনের ঘটনায় উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক ১০ বস্তা চাউল ও ৩০ টি কম্বল দেয়া হয়েছে। এছাড়া নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। তাদের পাশে দাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাই।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আগুনে ম্লান ঈদ আনন্দ  হাজীগঞ্জ  চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: