নওগাঁর পত্নীতলায় ঈদ উপহার পেলেন ১১০ গ্রামপুলিশ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নওগাঁর পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী পেলেন ১১০ গ্রাম পুলিশ।সোমবার (৮

2024-04-09T10:19:40+00:00
2024-04-09T10:19:40+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নওগাঁর পত্নীতলায় ঈদ উপহার পেলেন ১১০ গ্রামপুলিশ
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ১০:১৯ এএম 
নওগাঁর পত্নীতলায় ঈদ উপহার পেলেন ১১০ গ্রামপুলিশ
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নওগাঁর পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী পেলেন ১১০ গ্রাম পুলিশ।

সোমবার (৮ এপ্রিল) বিকেলে থানা হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে ওসি মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. আব্দুল মমীন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, থানার বিভিন্ন অফিসার ও পুলিশ সদস্যরা। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, চাল, তেল, গুঁড়ো দুধসহ ৮ ধরণের নিত্যপ্রয়োজনীয় জিনিস।

অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, গ্রাম পুলিশের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে থানা পুলিশকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। তাদের এ কাজে উৎসাহ যোগানোর জন্য পত্নীতলা থানার পক্ষ থেকে গ্রাম পুলিশদের সামান্য ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: