যানজট নিরসনে বঙ্গবন্ধু সেতুতে ‘একমুখী’ করে গাড়ি পার

সিরাজগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

যানবাহনের চাপ ও গাড়ি বিকল হওয়ার ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট নিরসনে বঙ্গবন্ধু সেতুতে একমুখী (ওয়ানওয়ে) করে উত্তরবঙ্গের দিকে

2024-04-09T16:51:05+00:00
2024-04-09T16:51:05+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
যানজট নিরসনে বঙ্গবন্ধু সেতুতে ‘একমুখী’ করে গাড়ি পার
সিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৪:৫১ পিএম 
যানজট নিরসনে বঙ্গবন্ধু সেতুতে ‘একমুখী’ করে গাড়ি পার
যানবাহনের চাপ ও গাড়ি বিকল হওয়ার ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট নিরসনে বঙ্গবন্ধু সেতুতে একমুখী (ওয়ানওয়ে) করে উত্তরবঙ্গের দিকে যানবাহন পাড় করা হচ্ছে। মহাসড়কের উত্তরের গাড়িগুলো সেতুর চার লেন দিয়ে পার করার লক্ষে দুই ঘণ্টা করে বন্ধ রাখা হচ্ছে সেতুর ঢাকাগামী লেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, সেতুর পশ্চিম থেকে উত্তরের মহাসড়কে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। তবে সেতুর পূর্ব পাড়ে যানজট থাকায় সেই গাড়ি গুলোকে দ্রুত পার করে নিয়ে আসতে সকালে বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেন ও টোল বন্ধ রাখা হয়েছিল। এরপর ১১টা ৫মিনিটে আবার খুলে দেওয়া হয়। এরপর আবারও দুপুর ১২টা ৪৫ মিনিটে বন্ধ করে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, দুই ঘণ্টা করে বন্ধ রেখে চারটি লেন দিয়েই ওপার থেকে গাড়িগুলোকে পার করে আনা হচ্ছে। তবে ঢাকাগামী লেনে বেশি গাড়ি না থাকায় এতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। সেতু পূর্ব পাড়ের যানজট স্বাভাবিক হয়ে গেলেই সেতুর ঢাকাগামী লেন একদম খুলে দেওয়া হবে। 

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ বলেন, মহাসড়কে গাড়ির ব্যাপক চাপ রয়েছে। রাত থেকেই এই চাপের পরিমাণটা বেশি। তবে মহাসড়কের কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। সকল গাড়ি একদম নির্বিঘ্নে চলাচল করছে। 

তিনি বলেন, শিল্পকারখানা ছুটি হওয়ায় মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। তবে আশা করছি সে সময়েই মহাসড়কে যানজটের মতো কোনো অবস্থা এ বছরে সৃষ্টি হবে না। আমরা সবার নিশ্চিত চলাচলে সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছি। 

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: