হিলি স্থলবন্দরে এক দিনে ১২'শ মেট্রিক টন আলু আমদানি

হিলি প্রতিনিধি

সারাদেশ

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে বন্ধের আগের দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৪৭টি ট্রাকে ১ হাজার ১৯৮

2024-04-10T04:20:27+00:00
2024-04-10T04:20:27+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
হিলি স্থলবন্দরে এক দিনে ১২'শ মেট্রিক টন আলু আমদানি
হিলি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৪:২০ এএম 
হিলি স্থলবন্দরে এক দিনে ১২'শ মেট্রিক টন আলু আমদানি
পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে বন্ধের আগের দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৪৭টি ট্রাকে ১ হাজার ১৯৮ মেট্রিকটন আলু আমদানি হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে এসব আলু ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। 

বিষয়টি হিলি স্থল ও শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা হারুন উর রশিদ নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে বন্দর ছুটির আগের দিনে হঠাৎ ভারতীয় ৪৭ টি ট্রাকে ১ হাজার ১৯৮ মেট্রিক টন আলু ভারত থেকে আমদানি হয়েছে। যা হিলি বন্দরের রেকর্ড। 

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব বলেন, আগে প্রতিদিন গড়ে ২-৩ গাড়ি আলু আমদানি হলেও বর্তমানে সেই সংখ্যা দাড়িয়েছে ১০/১২ গাড়িতে। কিন্তু পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষ উপলক্ষে ছুটির আগের দিন সোমবার হঠাৎ একদিনে ৪৭টি ভারতীয় ট্রাকে ১ হাজার ১৯৮ মেট্রিকটন আলু আমদানি হয়েছে। 

তিনি আরো জানান, আলু যেহেতু কাঁচাপণ্য দ্রুত বাজারজাত করতে না পরলে পচে যাবে। তাই বন্দরের কার্যক্রম দ্রুত শেষে করে আমদানিকারকদের চাহিদা মোতাবেক গাড়িগুলো ছাড়করণ করা হচ্ছে।

এদিকে হিলি বন্দরের স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, বন্দর দিয়ে ভারতীয় আলু আমদানি বৃদ্ধি পেলেও বাজারে দামে কোনো প্রভাব পড়েনি। আগের দামেই বিক্রি হচ্ছে আলু। ভারতীয় আমদানিকরা আলু ৩১ থেকে ৩২ টাকা কেজি, হল্যান্ড (দেশীয় হাইব্রিড) ৩২ টাকা এবং দেশি আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: