পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১জন। শুক্রবার (১২ এপ্রিল) বিকালে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক

2024-04-13T14:01:06+00:00
2024-04-13T14:01:06+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ২:০১ পিএম 
পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১জন। শুক্রবার (১২ এপ্রিল) বিকালে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বরাটিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু।

নিহতরা হলেন, পোড়াবাড়িয়া গ্রামের শহিদুল্লার ছেলে প্রবাস ফেরত নাঈম(২২) ও বাক্কার মিয়ার ছেলে ফাহিম(২০)। আরেকজন হলেন পাইক লক্ষিয়া গ্রামের আবুল কালামের ছেলে শরীফ(২৮)। 

জানা যায়, ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। আহত অবস্থায় শরীফ,ফাহিম এবং লিজাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখান থেকে শরীফকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) রেফার করে কর্তব্যরত চিকিৎসক। ফাহিমকে নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেলে দালালের খপ্পরে পরে ভুক্তভোগী পরিবারটি। তাদের ভুল বুঝিয়ে রাজধানীর শ্যামলী এলাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ফাহিমের মৃত্যু হয়।

এদিকে আহত লিজা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ভর্তি রয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক। 

সময়ের আলো/এম 



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: