মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত চলমান রয়েছে। প্রতিদিনই সেখানে গোলাগুলির ঘটনা ঘটে । এরই প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে। এমন পরিস্থিতিতে কোণঠাসা হয়ে একেরপর এক বাংলাদেশে পালিয়ে আসছিল মিয়ানমারের সৈন্যরা।
এরই ধারাবাহিকতায় রোববার (১৪ এপ্রিল ) সকালের দিকে টেকনাফের হোয়াইক্যংয়ের বিভিন্ন সীমান্ত দিয়ে ফের ৯ জন বিজিপি সদস্য প্রবেশ করেছে। তারা বাংলাদেশ বর্ডারগার্ড এর (২ বিজিবি) হেফাজতে রয়েছে।
জানতে চাইলে টেকনাফ ২ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমারের ৯ জন বিজিপি সদস্য সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারা একেকজন একেক সময়ে প্রবেশ করেছে বলেও জানান তিনি।
সময়ের আলো/এম