পাবনায় বিসিকের আয়োজনে বৈশাখী মেলার উদ্বোধন

পাবনা প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন( বিসিকের) উদ্যোগে পাবনায় ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।জেলা সদরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল

2024-04-15T05:44:48+00:00
2024-04-15T05:44:48+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
পাবনায় বিসিকের আয়োজনে বৈশাখী মেলার উদ্বোধন
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৫:৪৪ এএম 
পাবনায় বিসিকের আয়োজনে বৈশাখী মেলার উদ্বোধন
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন( বিসিকের) উদ্যোগে পাবনায় ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। 

জেলা সদরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন পাবনা সদর-০৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

পাবনা জেলা প্রশাসক আসাদুজ্জামান এর সভাপতিত্বে মেলা উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুন্সি, শিক্ষাবিদ কাজী কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সাংবাদিক আব্দুল মতিন খান, বিসিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রাজা, বিশিষ্ট ব্যবসায়ি লুৎফর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক আরিফুল ইসলাম। 

জেলা প্রশাসক ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে মেলার সার্বিক সহযোগিতা করেছে বিসিক শিল্প মালিক বৃন্দ ও বিসিক শিল্পনগরী।

মেলাতে বিসিক শিল্পনগরীর তালিকাভুক্ত ও  সুবিধাভোগী উদ্যোক্তাদের নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলাতে ৪০টি স্টলে অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরিকৃত বিভিন্ন সামগ্রী নিয়ে পর্ষদ সাজিয়ে বসেছেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গন খোলা থাকছে। নতুন উদ্যোক্তাদের হাতে তৈরি ও সংগৃহীত পোষাক ও হোমমেড খাবার, পাট, বাঁশ ও বেতের তৈরি সামগ্রী নিয়ে এসেছেন উদ্যোক্তারা। 

মেলা উদ্বোধনের প্রথম দিনেই দর্শক আগমনে মুখরিত হয়ে উঠে। মেলাতে প্রতিদিন সন্ধা কলীন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের অংশ গ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলা উদ্বোধনের প্রথম দিনে জেলা শিল্পকলা একাডেমি, সোনার বাংলা মা একাডেমি, উত্তরণ সাহিত্য আসর, জেলা শিশু একাডেমি ও নৃত্যাঞ্চলের শিল্পিরা সমবেত নাচ গান পরিবেশ করেন।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: