ফের পালিয়ে বাংলাদেশে মিয়ানমারের দুই সেনা সদস্য

নাইক্ষ‌্যংছড়ি প্রতিনিধি

সারাদেশ

মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে আবারও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসে বিজিবির কাছে আশ্রয় নিয়েছে মিয়ানমারের দুই

2024-04-15T15:30:00+00:00
2024-04-15T15:30:00+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ফের পালিয়ে বাংলাদেশে মিয়ানমারের দুই সেনা সদস্য
নাইক্ষ‌্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৩:৩০ পিএম 
ফের পালিয়ে বাংলাদেশে মিয়ানমারের দুই সেনা সদস্য
মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে আবারও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসে বিজিবির কাছে আশ্রয় নিয়েছে মিয়ানমারের দুই সেনা সদস্য। 

সোমবার (১৫ এপ্রিল) আনুমানিক সকাল ৮টা ৪০মিনিটের দিকে মিয়ানমারের দুই সেনা সদস‌্য পালিয়ে বাইশফাঁড়ী সীমান্ত ৩৭ পিলার হয়ে এপারের ভূখণ্ডে প্রবেশ করলে তাদের নিরস্ত্র করে ৩৪ বিজিবির অধিনস্থ বাইশপাড়ী বিওপির জোয়ানরা। পরবর্তী তাদেরকে ঘুমধুম বিওপিতে নিয়ে যায় বলে সূত্রে জানায়। 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ আব্দুল মান্নানের মোবাইল নাম্বারে একাধিক বার টেলিফোন করলেও  রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাসরুকী'র সরকারি টেলিফোন নাম্বারে  কল করলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: