মিয়ানমারের আরও ১২ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের জের ধরে দেশটির সেনা ও বিজিপির আরও ১২ সদস্য বাংলাদেশ পালিয়ে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে গত ৩

2024-04-16T16:07:33+00:00
2024-04-16T16:07:33+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মিয়ানমারের আরও ১২ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৪:০৭ পিএম 
মিয়ানমারের আরও ১২ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে
মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের জের ধরে দেশটির সেনা ও বিজিপির আরও ১২ সদস্য বাংলাদেশ পালিয়ে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে গত ৩ দিনে মোট ২৮ জন পালিয়ে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে নতুন করে ওই ১২ জন বাংলাদেশে পালিয়ে আসেন। বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে নতুন করে ১২ জন পালিয়ে আসেন। এর মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে দুজন এবং জমছড়ি সীমান্ত দিয়ে ১০ জন প্রবেশ করে। এই ১২ জনের মধ্যে বিজিপি ও সেনা সদস্য রয়েছে। তবে কোন বাহিনীর কতো জন সদস্য তা এখন বলা যাচ্ছে না। এদের কাছ থেকে অস্ত্র জমা নিয়ে বিজিবি তাদের হেফাজতে নিয়েছে।

এ নিয়ে গত ৩ দিনে নতুন করে ২৮ জন পালিয়ে আশ্রয় নিয়েছেন। যেখানে সোমবার (১৫ এপ্রিল) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাড়ি সীমান্ত দিয়ে এই ২ সেনা সদস্য পালিয়ে আসেন।

এর আগে গত ১৪ এপ্রিল টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে আসেন বিজিপির আর ১৪ জন সদস্য। নতুন করে আসা ২৮ জনই নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে আগে থেকে ১৮০ জন আশ্রয়ে রয়েছেন। এ নিয়ে মোট ২০৮ জন ওখানে রয়েছেন। 

আগে থাকা ১৮০ জনের মধ্যে গত ৩০ মার্চ মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এর আগে ১১ মার্চ আশ্রয় নেন আরও ১৭৭ জন বিজিপি ও সেনা সদস্য। কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরও ৩৩০ জন। যাদের গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মিয়ানমার সীমান্তরক্ষী  বাংলাদেশে আশ্রয়  কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: