মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামী আটক

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁ মহাদেবপুরে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে মাদকসেবী স্বামী ফজলে রাব্বী (৩৬)। মাদকসেবী স্বামীকে আটক করে

2024-04-16T17:27:02+00:00
2024-04-16T17:27:02+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামী আটক
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৫:২৭ পিএম 
মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামী আটক
নওগাঁ মহাদেবপুরে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে মাদকসেবী স্বামী ফজলে রাব্বী (৩৬)। মাদকসেবী স্বামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা সদরের বাস স্ট্যান্ড এলাকায় তাদের ভাড়া বাসায়। 

এ ঘটনায় ওই গৃহবধূর ছোট ভাই সৌরভ হোসেন বাদী হয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) থানায় মামলা দায়ের করেন। 

মামলা সূত্রে জানায়, প্রায় ১৩ বছর পূর্বে এনায়েতপুর ইউপির কালুশহর মোল্লাপাড়া গ্রামের মৃত তজিবর রহমানের ছেলে ফজলে রাব্বীর সাথে নওগাঁ সদর উপজেলার বাছাড়ীগ্রাম পুর্বপাড়ার রেজাউল ইসলামের মেয়ে রিপা বানুর (৩০) বিয়ে হয়। তাদের ঘরে রাফিয়া জান্নাত (৯) ও সামিউল ইসলাম রোহান নামের চার বছরের ছেলে রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাব্বী ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন এবং ওই দোকানের পাশেই ভাড়া বাসায় বসবাস করতেন। স্বামী ফজলে রাব্বী অধিক মাত্রাই মাদকাসক্ত হয়ে পড়ায় প্রায় তিন মাস পূর্বে ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব নেন স্ত্রী রিপা বানু। ঘটনার দিন রাতে মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীর কানের দুল ও গলার চেন নিয়ে পালিয়ে যাওয়ার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর মাথায়, কপালে ও পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে ফজলে রাব্বীকে আটক করে। 

থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার ফজলে রাব্বীকে আজ (মঙ্গলবার) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   স্ত্রীকে ছুরিকাঘাত  স্বামী আটক  মহাদেবপুর  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: