মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, কয়েক ঘণ্টা পর আবার গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি

সারাদেশ

শরীয়তপুরের সখিপুরে রুবেল মোল্লা (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে। এসময় পুলিশের কাছ থেকে ওই

2024-04-16T18:22:12+00:00
2024-04-16T18:22:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, কয়েক ঘণ্টা পর আবার গ্রেফতার
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৬:২২ পিএম 
মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, কয়েক ঘণ্টা পর আবার গ্রেফতার
শরীয়তপুরের সখিপুরে রুবেল মোল্লা (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে। এসময় পুলিশের কাছ থেকে ওই মাদক ব্যবসায়ীকে হামলাকারীরা ছিনিয়ে নেয়। সোমবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের আজগর হাওলাদারকান্দি  গ্রামে এ ঘটনা ঘটে জানায় সখিপুর থানা পুলিশ। 

এদিকে এ ঘটনার পর মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে আবারও গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম রুবেল মোল্লা (২৭) বলে জানা যায়। ওই এলাকার সালাহতুল্লা মোল্লার ছেলে রুবেল মোল্লা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল মোল্লা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে যুক্ত রয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। এরমধ্যে একটি মাদক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন।

গতকাল (সোমবার) তার বাড়িতে আসার খবর পেয়ে সখিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদ ও বেশ কয়েকজন পুলিশ সদস্য রাত ১১ টার দিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হলে শতাধিক নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী রুবেল মোল্লাকে ছিনিয়ে নেয়।

হামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদ আহত হন। পরবর্তীতে সখিপুর থানা থেকে বেশ কয়েকটি টিম পুরো এলাকায় ভোর পর্যন্ত অভিযান চালিয়ে আজ (মঙ্গলবার) ভোরে রুবেল মোল্লাকে গ্রেফতার করে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান পরিচালনার সময় আমাদের পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
সময়ের আলো/আরআই



  বিষয়:   হামলার শিকার পুলিশ  মাদক ব্যবসায়ী  শরীয়তপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: