বন্ধুদের সাথে ঝরনা দেখতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বন্ধুদের সাথে ঝরনা দেখতে গিয়ে পানিতে ডুবে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে

2024-04-17T22:39:15+00:00
2024-04-17T22:39:15+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বন্ধুদের সাথে ঝরনা দেখতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ১০:৩৯ পিএম 
বন্ধুদের সাথে ঝরনা দেখতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
বন্ধুদের সাথে ঝরনা দেখতে গিয়ে পানিতে ডুবে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগার হাট সুপ্তধারা ঝরনা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতের নাম তাহমিদ মুনতাসির চৌধুরী (১৮)। চট্টগ্রামের রাউজানের বাসিন্দা। চট্টগ্রামের জিইসি কুসুমবাগ আবাসিক এলাকার অস্থায়ী বাসিন্দা মৃত মোহাম্মদ এরশাদ হোসেন চৌধুরীর ছেলে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, আজ (বুধবার) দুপুরে চট্টগ্রাম থেকে কয়েকজন দর্শনার্থী সীতাকুণ্ডের ছোট দারোগার হাট সুপ্তধারা ঝরনা দেখতে আসে। দুপুর ২টার পর তারা ঝরনার সামনে থাকা কৃত্রিম জলাধারে নেমে গোসল করার সময় তাহমিদ নামক একজন তলিয়ে যায়। পরে তার সঙ্গীরা সীতাকুণ্ড ফায়ার সার্ভিসে খবর দিলে তার নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে বিকেল ৩টার দিকে লাশটি উদ্ধারে সক্ষম হন।

এদিকে ঘটনার খবর পেয়ে বিকেলে সীতাকুণ্ডে ছুটে আসেন নিহত তাহমিদের মা নাদিয়া আক্তার। তিনি জানান, তাহমিদ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে তাহমিদ তার দুই বন্ধু তাহসিন (১৮) ও মো. আকিলের (১৭) সাথে সীতাকুণ্ডের বিভিন্ন পর্যটন স্পট দেখতে বের হয়। দুপুরে তার বন্ধু তাহসিন ফোন করে জানায় যে তাহমিদ পানিতে ডুবে মারা গেছে। ঘটনাস্থলে এসে দেখেন ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করেছে। পরে তিনি স্থানীয় চেয়ারম্যান, ফায়ার সার্ভিস ও বন্ধুদের কাছ থেকে ঘটনার বর্ণনা জানতে পারেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, এ ঘটনার জন্য তার মা কাউকে দায়ী না করে বিনা ময়নাতদন্তে ছেলের লাশ পাবার জন্য আবেদন করায় লাশ পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানান তিনি।
            
সময়ের আলো/আরআই



  বিষয়:   সুপ্তধারা ঝরনা  পর্যটকের মৃত্যু  সীতাকুণ্ড  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: