শাহজাদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ শুভ উদ্বোধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় মাওলানা সাইফুদ্দীন এহিয়া ডিগ্রি কলেজ মাঠে সারা

2024-04-18T13:27:15+00:00
2024-04-18T13:27:15+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
শাহজাদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ শুভ উদ্বোধন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১:২৭ পিএম 
শাহজাদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ শুভ উদ্বোধন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় মাওলানা সাইফুদ্দীন এহিয়া ডিগ্রি কলেজ মাঠে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় প্রাণিসম্পদ প্রদর্শনীর ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরজ্জামান এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তর ইউপি পরিচালক কৃত্রিম প্রজনন ডাঃ তোফাজ্জল হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা জেরিন আহমেদ, মাওলানা সাইফুদ্দিন এহিয়া কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন, আদর্শ খামারি হাসিব খান তরুণ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিল্লাল হোসেন। উপস্থাপনায় ছিলেন উপজেলা এক্সটেনশন অফিসার ডাঃ সোনালী খাতুন। এ মেলায় উপজেলার বিভিন্ন খামার থেকে উন্নত জাতের গরু, ছাগল, হাস মুরগী সহ বিভিন্ন ওষুধ কোম্পানির পণ্য  মেলায় স্টল দিয়ে প্রদর্শন করেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: