আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার

2024-04-18T18:52:21+00:00
2024-04-18T18:52:21+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৬:৫২ পিএম 
আরএমপি ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সোয়া ৮ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি তুষার ইমরান (২৫) নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার ইসরাইল হোসেনের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য এক ব্যাক্তি অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআই আশরাফুল ইসলাম ও তার টিম সকাল সাড়ে ৮টার দিকে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তুষারকে গ্রেফতার করে। এসময় আসামির কাছ থেকে ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

আরও জানা যায়- জিজ্ঞাসাবাদে আসামি জানায়, উক্ত ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো বিক্রয়ের জন্য রেখেছিলো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: