সিংড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে সারাদেশের মত নাটোরের সিংড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে

2024-04-18T19:47:32+00:00
2024-04-18T19:47:32+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
সিংড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৭:৪৭ পিএম 
“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে সারাদেশের মত নাটোরের সিংড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণিসম্পদ সেবা সপ্তাহের (১৮-২২ এপ্রিল) উদ্বোধন করেন।

নাটোরের সিংড়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা কোর্ট মাঠে আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) শামীমা হক রোজী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম ইফতেখারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। শেষে প্রদর্শনীতে অংশ নেয়া গবাদি পশু/পাখি খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   প্রাণিসম্পদ সেবা সপ্তাহ  সিংড়া  নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: