নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল বৃদ্ধের লাশ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে শাহজাদপুর উপজেলার চরনারুয়া করতোয়া নদীতে একটি লাশ ভাসতে

2024-04-19T19:39:39+00:00
2024-04-19T19:39:39+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল বৃদ্ধের লাশ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৭:৩৯ পিএম 
নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল বৃদ্ধের লাশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে শাহজাদপুর উপজেলার চরনারুয়া করতোয়া নদীতে একটি লাশ ভাসতে থাকার খবর ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের মৃত বুজরত আলীর ছেলে মো. মোতালেব হোসেন গত বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। 

স্থানীয়রা পুলিশে খবর দিলে  শাহজাদপুর থানা পুলিশ ও সদর নৌ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।  

নৌ-থানার এস আই আরিফুল ইসলাম জানান, লাশ ভাসতে থাকার খবর পেয়ে আমরা উপস্থিত হয়ে নদী থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করি। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে এবং ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বৃদ্ধ নিখোঁজ  মরদেহ উদ্ধার  শাহজাদপুর  সিরাজগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: