গরম সহ্য করতে না পেরে পুকুরে নামে ভাই-বোন, পরে মিলল লাশ

ভোলা প্রতিনিধি

সারাদেশ

ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৪

2024-04-20T16:36:01+00:00
2024-04-20T17:12:47+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গরম সহ্য করতে না পেরে পুকুরে নামে ভাই-বোন, পরে মিলল লাশ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৪:৩৬ পিএম  আপডেট: ২০.০৪.২০২৪ ৫:১২ পিএম
গরম সহ্য করতে না পেরে পুকুরে নামে ভাই-বোন, পরে মিলল লাশ
ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভাসানচর গ্রামে এ ঘটনা ঘটে। সন্তান হারা মায়ের আর্তনাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃত শিশুরা হলো- শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাসানচর গ্রামের রাসেলের ছেলে বায়জিদ (৬) ও মেয়ে মারিয়া (৪)। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত মা যখন কাজে ব্যস্ত তখন বড় ভাই বায়জিদ (৬) এবং ছোট বোন মারিয়া (৪) প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে কাউকে না জানিয় পানিতে নামে। অসাবধানতা বসত পানিতে তলিয়ে যায় তারা। এদিকে কাজ শেষে সন্তানদের ডাকলে কোন সাড়াশব্দ না পেয়ে দিগবেদিক খোঁজাখুঁজি করে মা। এক পর্যায় পুকুরে খোঁজ করলে পানি থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করে স্থানীয়রা। 

বিষয়টি নিশ্চিত করে শশীভূষন থানার ওসি মো. এনামুল হক বলেন, কোন ধরনের অভিযোগ না থাকায় শিশু দুটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পানিতে ডুবে মৃত্যু  ভাই-বোন নিহত  ভোলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: