চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.৩, হিটস্ট্রোকে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাকির হোসেন। শনিবার (২০ এপ্রিল) সকাল ৭ টার দিকে মাঠে কৃষিকাজ

2024-04-20T17:37:37+00:00
2024-04-20T17:37:37+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.৩, হিটস্ট্রোকে একজনের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৫:৩৭ পিএম 
নিহত জাকির হোসেন। ছবি: সংগৃহীত

নিহত জাকির হোসেন। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম জাকির হোসেন। শনিবার (২০ এপ্রিল) সকাল ৭ টার দিকে মাঠে কৃষিকাজ করতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়। 

নিহত জাকির হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে ও ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ছিলেন।

দামুড়হুদা কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার হারুনর রশিদ জানায়, শনিবার সকালে জাকির হোসেন নিজের জমিতে পাটের বীজ লাগাতে যায়। এ সময় অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েন। তাকে অসুস্থ অবস্থায় মাঠের অন্য কৃষকরা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যায়। তার মরদেহ পরে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। 

এদিকে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক জামিনুর রহমান জানান, শনিবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ এবং বেলা ১২ টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ। বিকেল ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রির ঘরে দাঁড়ায়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   হিটস্ট্রোক  কৃষকের মৃত্যু  চুয়াডাঙ্গা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: