ডাম্প ট্রাক থেকে ১০০ কেজি গাঁজা জব্দ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্প ট্রাকসহ ১০০ কেজি গাঁজা জব্দ করেছে থানা পুলিশ। এসময় ৩ জন মাদক কারবারিকে আটক করেছে তারা।শনিবার (২০

2024-04-20T20:55:36+00:00
2024-04-20T20:55:36+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ডাম্প ট্রাক থেকে ১০০ কেজি গাঁজা জব্দ, আটক ৩
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৮:৫৫ পিএম 
ডাম্প ট্রাক থেকে ১০০ কেজি গাঁজা জব্দ, আটক ৩
দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্প ট্রাকসহ ১০০ কেজি গাঁজা জব্দ করেছে থানা পুলিশ। এসময় ৩ জন মাদক কারবারিকে আটক করেছে তারা।

শনিবার (২০ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার রেলস্টেশন সড়কের নুরজাহান সুপার মার্কেটের সামনে থেকে ১০ চাকা বিশিষ্ট ডাম্প ট্রাকের ভিতরে ড্রাইভারের সিটের পিছন হতে ১০০ কেজি গাঁজাসহ (৪ বস্তা) ড্রাম ট্রাক জব্দ করে পুলিশের একটি টহল দল। এসময় মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে। 

আটককৃতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি এলাকার আমজাদ হোসেনের ছেলে মোস্তাকিম (৩১), একই এলাকার সাইফুদ্দিন ওরফে সাহেব এর ছেলে রেজাউল করিম (৪৫) ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ফেসকি পাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাইমিনুর রহমান (৩০)।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটায় একটি ডাম্প ট্রাককে আটক করে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। আটককৃতদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।   

সময়ের আলো/আরআই



  বিষয়:   গাঁজা জব্দ  মাদক কারবারি আটক  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: