থানচিতে ব্যাংক ডাকাতি, ২ আসামি রিমান্ডে

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানে চলতি মাসের ৩ এপ্রিল থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক শাখায় ডাকাতি মামলায় সন্দেহে কেএনএফ সহযোগী এবং গাড়ি চালকসহ

2024-04-21T19:16:57+00:00
2024-04-21T19:16:57+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
থানচিতে ব্যাংক ডাকাতি, ২ আসামি রিমান্ডে
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ এপ্রিল, ২০২৪, ৭:১৬ পিএম 
থানচিতে ব্যাংক ডাকাতি, ২ আসামি রিমান্ডে
বান্দরবানে চলতি মাসের ৩ এপ্রিল থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক শাখায় ডাকাতি মামলায় সন্দেহে কেএনএফ সহযোগী এবং গাড়ি চালকসহ ২ জনকে ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

রোববার (২১ এপ্রিল) দুপুরে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কড়া নিরাপত্তার মধ্যে তাদেরকে জেলখানা হতে আদালতে আনা হলে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানায়। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, থানচি ব্যাংক ডাকাতি সময় ব্যবহৃত গাড়ি চালক কফিল উদ্দিন ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সহযোগী সদস্য সন্দেহে গ্রেফতারকৃত ভানলাল বয় বমকে আদালতে হাজির করে আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গত বৃহস্পতিবার বান্দরবানের রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় জড়িত সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্দেহে গ্রেফতারকৃত ৫২ জনকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। একই মামলায় গ্রেফতারকৃত অপর একজন মহিলা অন্তঃসত্ত্বা থাকায় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। 

প্রসঙ্গত, চলতি মাসে বান্দরবানে ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচি দুই উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পর থেকে সন্ত্রাসীদের গ্রেফতার, অস্ত্র ও টাকা উদ্ধারে যৌথ অভিযান চলমান রয়েছে। অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। এ পর্যন্ত যৌথ অভিযানে আটক  ৬৮ জন কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ব্যাংক ডাকাতি  আসামি রিমান্ডে  বান্দরবান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: