নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া-কুমড়ি সড়কে কুমড়ি গ্রামের পূর্বপাড়া এলাকায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ফিরোজা বেগম (৪১) নামে একজন নারী যাত্রী নিহত হয়েছে। রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজা বেগম উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমরই গ্রামের এনামুল শেখের স্ত্রী।
জানা গেছে, ফিরোজা বেগম বাড়ি থেকে বের হয়ে দিঘলিয়া-কুমরই সড়কে ইজিবাইকে করে দিঘলিয়া বাজারে আসছিলেন। ইজিবাইকটি কুমরই পূর্ব পাড়ার ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে ডুবে যায়। এ সময় ইজিবাইকের যাত্রী ফিরোজা বেগম পুকুরের পানিতে ডুবে অজ্ঞান হয়ে পড়েন। পুকুর থেকে ফিরোজা বেগমকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। বর্তমানে লাশ লোহাগড়া থানা পুলিশ হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নে কর্মর পুলিশের বিট অফিসার অমিত বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ পুলিশের হেফাজতে রয়েছে।
সময়ের আলো/আরআই