গলায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর নিয়ামতপুরে আসফি মেহেনাজ (১৮) নামে একাদশ শ্রেণির এক কলেজ পড়ুয়া ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২২

2024-04-22T19:00:55+00:00
2024-04-22T19:00:55+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গলায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৭:০০ পিএম 
গলায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
নওগাঁর নিয়ামতপুরে আসফি মেহেনাজ (১৮) নামে একাদশ শ্রেণির এক কলেজ পড়ুয়া ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুলাই) সকালে উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকায় সাইদুর রহমানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত আসফি মেহেনাজ মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হাটুর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং নিয়ামতপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, পড়াশোনার সুবাদে নিয়ামতপুরে ভাড়া বাসায় একই এলাকার দুজন মিলে এক রুমে বসবাস করতো। আসফি মেহেনাজের রুমমেট সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সকাল ৭টার দিকে রুম থেকে বের হয়ে যায়। প্রাইভেট শেষে ১০ টার দিকে রুমে ফিরে এসে বন্ধ দরজা না খুললে বাড়িওয়ালাকে জানান। বাসার মালিক থানা পুলিশকে জানালে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে রুমের ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আসফি মেহেনাজকে। 

তবে সঠিক কি কারণে এমন আত্মহত্যার ঘটনা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   কলেজ ছাত্রীর আত্মহত্যা  নিয়ামতপুর-নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: