বালিয়াকান্দিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

তীব্র তাপদাহের থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মৃধার বটতলা গ্রামবাসী।সোমবার (২২

2024-04-22T23:55:33+00:00
2024-04-22T23:55:33+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বালিয়াকান্দিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ১১:৫৫ পিএম 
বালিয়াকান্দিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
তীব্র তাপদাহের থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মৃধার বটতলা গ্রামবাসী।

সোমবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় মৃধার বটতলা ঈদগাহ ময়দানে এ নামাজের আয়োজন করা হয়। বিশেষ এ নামাজের ইমামতি
করেন বহরপুর বাজার জামে মসজিদের ঈমাম মুফতি মো. সাইফুল ইসলাম।

জানা যায়, প্রখর রোদ আর অসহ্য গরমকে উপেক্ষা করে দুপুর দুইটা থেকেই বিশেষ এই নামাজের জন্য ঈদগাহ ময়দানে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা। বিকাল তিনটায় নামাজের জামাত শুরু হয়। নামাজ শেষে সব বয়সের প্রায় পাঁচ শতাধিক মানুষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

মোনাজাতে ঈমাম সবার কৃতকর্মের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। সেই সাথে তীব্র তাপপ্রবাহের কারণে পশুপাখিসহ সকল জীবের কষ্টের কথা তুলে ধরেন। এ সময় সবাই অশ্রুসিক্ত হয়ে পড়েন। নিজেদের কৃতকর্মের ক্ষমা চেয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা।

হুলাইল থেকে নামাজে অংশ নিতে আসা আকবর আলী বলেন, প্রচণ্ড গরমে সাধারণ মানুষের অবস্থা নাজেহাল। তাই আজকের
এই বিশেষ নামাজ। আল্লাহর কাছে আমাদের মুসল্লিদের চাওয়া একটাই যেন দ্রুত বৃষ্টি নামে এবং শান্তি বর্ষিত হয়।

শহীদনগর থেকে আসা আজগর আলী বলেন, দিনদিন তামপাত্রা বেড়েই চলেছে। হাসফাস অবস্থা সাধারণ মানুষের। কিন্তু বৃষ্টি নেই এক ফোটাও। তাই আজ সকলে মিলে সমবেত হয়েছি আল্লাহর কাছে ইবাদত করার জন্য। এর মধ্যে বৃষ্টি না নামলে এই নামাজ মঙ্গল ও বুধবার আরও দুইদিন একই জায়গাতে অনুষ্ঠিত হবে বলেও মাইকে ঘোষণা করেন ঈমাম সাহেব।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: