বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, আওয়ামী লীগ নেতাকে শোকজ

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজাপুর ইউপির সাবেক চেয়ারম্যান কাশেদুল হক বাবরের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে

2024-04-23T07:40:22+00:00
2024-04-23T07:40:22+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, আওয়ামী লীগ নেতাকে শোকজ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৭:৪০ এএম 
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, আওয়ামী লীগ নেতাকে শোকজ
ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজাপুর ইউপির সাবেক চেয়ারম্যান কাশেদুল হক বাবরের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবরকে দল থেকে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে।

সূত্র জানায়, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে একটি ফেস্টুন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক। ওই ফেস্টুনটি উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কাশেদুল হক বাবরের ফেসবুক মেসেঞ্জারে পাঠালে তিনি ফারুককে পাল্টা মেসেজে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। সেই মেসেজের স্কিনশট ফারুক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতার কাছে পাঠান। বঙ্গবন্ধুকে কটূক্তি করে বাবরের দেওয়া মেসেজের স্কিনশর্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বাবর জানান, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

এ ব্যাপারে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন মন্তব্য দুঃখজনক। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে ১৯ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিস দিয়ে প্রাপ্তির ৩ দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। লিখিত জবাব পেলে পরবর্তিতে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সময়ের আলো/জেডআই



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: