ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলি মেন্টাল হেলথ সেবার উদ্বোধন

ভোলাহাট সংবাদদাতা

সারাদেশ

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মনো স্বাস্থ্যসেবার উন্নয়ন, মনো স্বাস্থ্য সমস্যা ও মানসিক রোগীদের জন্য টেলি মেন্টাল হেলথ সেবা কার্যক্রমের উদ্বোধন

2024-04-23T19:43:33+00:00
2024-04-23T20:15:48+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলি মেন্টাল হেলথ সেবার উদ্বোধন
ভোলাহাট সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৭:৪৩ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৪ ৮:১৫ পিএম
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলি মেন্টাল হেলথ সেবার উদ্বোধন
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মনো স্বাস্থ্যসেবার উন্নয়ন, মনো স্বাস্থ্য সমস্যা ও মানসিক রোগীদের জন্য টেলি মেন্টাল হেলথ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুব হাসান এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন- এনসিডি এন্ড মেন্টাল হেলথ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রোগ্রাম অফিসার ডাঃ আশরাফুজ্জামান শাহীন; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (মেন্টাল হেলথ) ফোকাল ডাঃ ফারজানা আলম পান্না, মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন, আইসিডিডিআরবি ফিল্ড রিসার্স অফিসার মো. শরিফুল ইসলাম, মো. আব্দুল্লাহ্ আল মামুন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ফিল্ড সহকারি (মেন্টাল হেলথ) আইসিডিআরবি মো. জসিম উদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মাহফুজা খাতুন, নার্সিং ইনচার্জ রওশন আরা বেগম, সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং ফোকাল (মেন্টাল হেলথ) শারমিন খাতুন এবং সিনিয়র স্টাফ নার্স নাজমা খাতুনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

গণমাধ্যম সংগঠক হিসেবে ভোলাহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির উপস্থিত ছিলেন।

এ সেবার মাধ্যমে ভোলাহাট উপজেলার মানসিক রোগীদের জন্য মনো চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)এর সহায়তায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি এর তত্বাবধানে, আইসিডিডিআরবি এর মনোবিদদের সমন্বয়ে তৈরি নিজস্ব হাব থেকে টেলি মেন্টাল হেলথ সেবা প্রদান করবেন। এছাড়াও মানসিক রোগীদের জন্য সেবা প্রদানে ন্যাশনাল ইন্সটিটিউট অফ মেন্টাল হেলথ হসপিটাল, সিলেট ওসমানী মেডিকেল মেডিকেল কলেজ হসপিটাল, শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক চিকিৎসকগণ অনলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করবেন।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, এ সেবার মাধ্যমে ভোলাহাট উপজেলা বাসীর মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে মাইল ফলক হিসেবে কাজ করবে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: